Main Menu

শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ পাঁচজনকে।

ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরের র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারকে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

বুধবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদির জবানবন্দী এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

পাঁচ আসামির মধ্যে রয়েছেন– সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

Share





Related News

Comments are Closed