কোম্পানীগঞ্জে ৪৩দিন থেকে নিখোঁজ প্রতিবন্ধী যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ৪৩দিন থেকে অলিউল্লাহ (২৫) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে খোঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ অলিউল্লাহ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকেরগাঁওয়ের ছগির আহমদের ছেলে। এ ঘটনায় নিখোঁজের পিতা ছগির আহমদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাধারণ ডায়েরিতে ছগির আহমদ উল্লেখ করেন, গত ৮ জুলাই সকাল ৮টার দিকে তাঁর ছেলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর খোঁজ নেই। নিখোঁজের কয়েকদিন পর তাঁর এক বন্ধু জানিয়েছে, অলিউল্লাহ ঢাকায় যাবে বলেছিল। ছগির আহমদ আরও জানান, তার গায়ের রং উজ্জ্বল।
নিখোঁজ অলিউল্লাহ বিবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ তাঁর খোঁজ পেলে এই নম্বরে ০১৭০৬-২০৭৯৯৬ জানাতে অনুরোধ করেছেন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, অলিউল্লাহর সাথে মোবাইল ফোন থাকলে প্রযুক্তি ব্যবহার করে অবস্থান বের করা সম্ভব হতো। আমরা ম্যানুয়ালি খোঁজ করছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed