সিলেটে হাসিনা-রেহানা-কাদেরসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত ৪ আগস্ট সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলি ও হামলার অভিযোগে বুধবার (২১ আগস্ট) দুপুরে সিলেট মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট ১ম ও দ্রুত বিচারিক আদালতে মামলাটি করেন মো. জুবের আহমদ (৩৫) নামের এক যুবক।
তিনি সিলেট মহানগরের আম্বরখানা ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার কলবাখানি জালালি ৪১ নং বাসার মৃত সিরাজুল ইসলামের ছেলে ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি।
মামলায় ৫০০-৬০০ জন অজ্ঞাত লোককে আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুর রহমান, সাবেক প্রধানন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি কামরুল ইসলাম, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক এমপি ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান, সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি এবং সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের পিএস সাজলু লস্কর।
কোটা সংস্কার আন্দোেনে হামলায় হতাহতের ঘটনায় এ পর্যন্ত সিলেটে ৪ টি মামলা হলো।
এরআগে গত সোমবার সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন আদালতের সিলেটে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাংবাদিক এটিএম তুরাব ও শাবিছাত্র রুদ্র সেন নিহতের ঘটনায় দুটি মামলা হয়। এবং মঙ্গলবার একই আদালতে নগরের সোবাহানীঘাট এলাকায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে আরেকটি মামলা হয়।
এসব মামলায় সাবেক কয়েকজন এমপি, মেয়র, মহানগর পুলিশ কমিশনারসহ একাধিক পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের আসামি করা হয়। এছাড়া রুদ্র সেন হত্যা মামলায় শাবির সদ্য বিদায়ী উপাচার্য ফরিদ উদ্দিনসহ প্রশাসনের দায়িত্বে থাকা একাধিক শিক্ষককেও আসামি করা হয়।
বুধবারই প্রথম সিলেটের কোন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করা হলো।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed