Main Menu

শেখ হাসিনা, কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে জয়পুরহাটে মামলা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে কলেজছাত্র নজিবুল সরকার ওরফে বিশাল গুলিতে নিহতের ঘটনায় আদালতে একটি হত্যা মামলা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে।

Manual3 Ad Code

রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহত নজিবুল সরকার ওরফে বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী আইনজীবী আব্দুল মোমিন ফকির এ তথ্য জানিয়েছেন।

Manual5 Ad Code

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল সরকার ওরফে বিশাল (১৮) নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। নজিবুল সরকার পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার ১৪ দিন পর রোববার নিহত নজিবুল সরকার বিশালের বাবা বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা করেন।

একটি সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ জয়পুরহাটের সাবেক দুই সংসদ সদস্য, জেলা ও আওয়ামী লীগের শীর্ষ নেতা, জনপ্রতিনিধিদের নাম আসামির তালিকায় রয়েছে।

Manual6 Ad Code

বাদীর আইনজীবী আব্দুল মোমিন ফকির বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code