অনির্দিষ্টকালের জন্য বন্ধ ওসমানী জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর স্মৃতি বিজড়িত সিলেট নগরের ধোপাদীঘিরপারস্থ ওসমানী জাদুঘর।
রোববার (১৮ আগষ্ট) এক নোটিশের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘরের এ শাখাটি বন্ধ ঘোষণা করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ‘অনিবার্য কারণবশত বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর অধীনস্থ শাখা জাদুঘরের গ্যালারীসমুহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। আদেশক্রমে-কর্তৃপক্ষ’।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী জাদুঘরের সহকারী কীপার মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, মুলত চলতি মাসের ৬ তারিখ থেকে জাদুঘরটি বন্ধ রয়েছে। রোববার জাতীয় জাদুঘর থেকে আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে জাতীয় জাদুঘর ও জাদুঘরের সব শাখা বন্ধ ঘোষণা করা হয়েছে।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed