মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা।
শনিবার (১৭ আগস্ট) রাতে মৌলভীবাজার পৌর মিলনায়তনে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে পরবর্তী কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবেন না।
সভায় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিব। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ক।
আসাদুল্লাহ আল গালিব বলেন, মৌলভীবাজারে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করা হলো। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed