শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপির স্ত্রীসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রয়েছেন সাবেক এক সংসদ সদস্যের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।
শুক্রবার (৯ আগস্ট) কালাপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুস সোবহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে উপজেলার কালাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য মৃত শফিকুর রহমানের স্ত্রী নাজমা বেগমসহ (৫০), ফাহাদ আহমেদ (১২) ও হাসাইন আহমেদ (২২)। তারা সবাই স্থানীয় বরুনা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালের দিকে একটি অটোরিকশা দিয়ে তারা সবাই উপজেলার বরুণা গ্রাম থেকে শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই এলাকায় একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি তিনজন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
খবর পেয়ে উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed