শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে চাকরি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
ওই শিক্ষকের নাম জাহিদুল করিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
পদত্যাগপত্রে জাহিদুল করিম উল্লেখ করেন, ‘দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের উদাসীনতা এবং শিক্ষকদের দলীয় মনোভাব আমাকে অনেক ব্যথিত করেছে। আমি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা পাশে থেকেছি। শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে সরকারের আগ্রাসী মনোভাবের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীকে মূল্যবান জীবন দিতে হয়েছে। সরকার চাইলে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে পারত, তাহলে এত প্রাণহানির ঘটনা ঘটতো না। যেসব শিক্ষার্থী নিহত হয়েছে, তাদের নিয়ে পরিবারগুলোর অনেক স্বপ্ন ছিল। সন্তান হারানোর বেদনায় তারা আজ দিশাহারা।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম জাহিদুল করিমের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed