Main Menu

শুক্রবার সিলেটে কারফিউ থাকবে না ১২ ঘন্টা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলমান কারফিউ শুক্রবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে এদিন রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

এদিকে দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এজন্য চলমান কারফিউ আরও শিথিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে দেখা গেছে সিলেট নগরীতে যান চলাচল বেড়েছে। সরকারি-বেসরকারি অফিস খুলেছে।

গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশের মতো সিলেটেও ব্যাপাক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে একজন বিশ্ববিদ্যালয় ছাত্র ও ১জন সাংবাদিক নিহত হয়েছেন। এসব ঘটনায় সিলেটে এ পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার এজাহারে প্রায় আড়াই শ’ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজার জনকে। এসব মামলায় এপর্যন্ত গ্রেফতার করা হয়েছে বিএনপি- জামায়াতের সেতাকর্মীসহ ২শ’ জনের বেশি মানুষকে।

Share





Related News

Comments are Closed