সিলেটে উপ নির্বাচন স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট জেলা পরিষদ ও বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলমান কারফিউয়ের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুল আলম ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, সিলেট জেলা পরিষদের ৬ ও ১২ নং সাধারণ দুটি ওয়ার্ড ও বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নসহ স্থানীয় সরকারের ২২৩টি পদে আগামী ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কারফিউ উঠে গেলে ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তারিখে ভোটগ্রহণ করতে পারে ইসি।
গত ১১ জুলাই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার শুরু করেন। এক্ষেত্রে ১৫ দিন তারা প্রচারের সময় পেয়েছিলেন। নতুন তারিখ হলে তাদের প্রচারের সময় বাড়তে পারে। নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
Related News
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More



Comments are Closed