দেশে ফেসবুক-ইউটিউব সহসাই চালু হচ্ছে না
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সহসাই ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলো চালু হচ্ছে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
পলক বলেন, আগামী তিন দিনের মধ্যে ফেসবুক, টিকটকের মতো সোশ্যাল মিডিয়াকে চিঠি দিয়ে তাদের নিয়ে আলোচনায় বসা হবে। তারা যদি এই শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে না পারে তবে তাদের বিষয়ে কঠোর হবে সরকার।
এদিকে আজ বুধবার (২৪ জুলাই) রাত থেকে বাসা-বাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে জানিয়ে তিনি বলেন, আগামী রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে। আমরা এমটবের সঙ্গে মিটিং করব। এরপর তথ্য পর্যালোচনা করে রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed