বৃহস্পতিবার সিলেটে কারফিউ থাকবে না ১২ ঘন্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলমান কারফিউ থাকবে বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত । এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা কারফিউ শিথিল থাকবে।
বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসন সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে দেশের পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউ আরও শিথিল করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) সকালে দেখা গেছে সিলেট নগরীতে যান চলাচল করছে। সরকারি-বেসরকারি অফিস খুলেছে।
গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশের মতো সিলেটেও ব্যাপাক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় সিলেটে এ পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার এজাহারে প্রায় আড়াই শ’ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজার জনকে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed