৬দিন পর সিলেট থেকে ছেড়েছে দূরপাল্লার বাস, যাত্রী কম
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় ছয়দিন বন্ধ থাকার পর সিলেট থেকে আন্ত:জেলা ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
বুধবার (২৪ জুলাই) সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে আগের তুলনায় যাত্রী কম বলে জানিয়েছেন বাস চালকরা।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, কারফিউ শিথিল হওয়ায় বুধবার সকাল ৯টা থেকে বিভিন্ন গন্তব্যে বাস ছাড়া শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত তা চলবে।
জানা যায়, বুধবার সকাল ৯টা থেকে সিলেট থেকে দূরপল্লার বাস চলাচল শুরু হয়। তারমধ্যে এনা পরিবহন, শ্যামলী, আল-মোবারকা, রিয়েল কোচ, মিতালী ও লিমন পরিবহনের বাসগুলো সকাল ৯টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিলানে কয়েকজন চালক জানান, ছয়দিন বন্ধ থাকার পর আজ কিছুটা সময় পাওয়ায় গাড়ি নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। তারা জানান, গাড়ি বন্ধ থাকার কারণে পরিবারের সদস্যদের খাবার দিতে হিমশিম খেতে হচ্ছে। আবার অনেকের পরিবারের কিস্তির টাকার জন্য অন্যের কাছে টাকা ধার চেয়ে পাচ্ছেন না। কেননা মোবাইল ভিত্তিক লেনদেন করতে পারেননি। চালকরা আরও জানান, যদিও মালিক সমিতি থেকে কোনো ধরণের ঘোষাণা দেয়া হয়নি। তবুও তারা পেটের দায়ে বাধ্য হয়ে গাড়ি নিয়ে বের হয়েছেন।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ সিলেট ঘুরতে এসেছিলেন। কেউ আত্মীয়ের বাসায় বেড়াতে কেউ বা ব্যক্তিগত কাজে এসেছিলেন। কিন্তু কারফিউর কারণে ও আন্দোলনের কারণে সিলেটে আটকা পড়েছিলেন। আজ তারা নিজ গন্তব্যে রওনা হতে পারছেন। তবে এই যাত্রায় তারা অনেকটা ভীত।
মিতালী পরিবহনের চালক আকিব বলেন, ‘ ৬দিন ধরে গাড়ি টার্মিনালে পড়ে আছে। ঘরে খাবার নেই। ছেলে-মেয়েরা না খেয়ে দিন পার করছে। গাড়ি নিয়ে না বের হলে বাচ্চাদের মুখে খাবার জুটবে না।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed