চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পালশা বাজার এলাকার আমারক গ্রামের পরশ রাই পটলের স্ত্রীকমলা রাণী (২৯) , গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর এলাকার মন্তাজ আলীর ছেলে উজ্জল (৪৫) ও নাচোল সদর ইউনিয়নের ঝলঝালিয়া গ্রামের আখের মৌলবীর ছেলে উসমান গনি (৩২) ।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জানান, নেজামপুর ইউনিয়নের কামারজগদইল-দিঘিপাড়ার একটি মাঠে ধানের চারা রোপন করছিলেন উজ্জল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সময়ে ঝলঝলিয়ার মাঠে কাজ করার সময় উসমান গনিও বজ্রপাতে মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিকেলে হঠাৎ বজ্রপাতে বাড়িতে কমলা রাণী মারা যান।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed