চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এক শিশু ও নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী এক নারী ও শিশু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পটিয়া-বোয়ালখালি সড়কের মিলিটারিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মো. সজীব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, লবণ বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার এ সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজিটিতে চালকসহ নারী ও এক শিশু ছিল বলে জানিয়েছেন তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, আমি পটিয়া মেডিকেলে আছি। একজন শিশু ও এক নারী মারা গেছেন। আরও হতাহত আছে কি না বিস্তারিত জেনে পরে বলতে পারবো।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed