বগুড়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একই পরিবারের তিনজন হলেন সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছেলে সাইফুল ইসলাম (৪)।
এছাড়া সিএনজি চালক নাসিম হোসেনও (৩০) মারা গেছেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নিহতরা সবাই একই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিল। আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed