শাক লতাপাতা বিক্রির টাকা দিয়ে লেখাপড়া করতে চায় শিশু ফয়েজ
সালেহ আহমদ (স’লিপক): নবীগঞ্জের শিশু ফয়েজ মিয়া (৮) দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গ্রামের পাশের হাওড়-বিল ও বনবাদাড় থেকে বিভিন্ন রকমের শাক লতাপাতা সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করে টাকা আয় করার চেষ্টা করে স্বপ্ন দেখছে বড় হয়ে সুশিক্ষিত হতে।
জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের মোফাজ্জল মিয়ার ছেলে ফয়েজ পড়ালেখা করে উচ্চ শিক্ষিত হতে চায় কিন্তু অভাব-অনটনের কারণে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। সে শাক লতাপাতা সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করে টাকা আয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ইচ্ছে, উপার্জিত টাকা দিয়ে সে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হবে।
সহপাঠিরা ভাল কাপড় ব্যবহার করে। স্কুলে প্রতিদিন দশ-পনের টাকা নাস্তা ও অন্যান্য খাতে ব্যয় করে। কিন্তু ফয়েজ তাদের মতো প্রতিযোগীতা করে ব্যয় করতে পারেনা। তার পিতা-মাতারও সামর্থ নেই, তাই সে টাকা উপার্জন করতে বিভিন্ন শাক লতাপাতা বিক্রি করছে।
গুমগুমিয়া গ্রামের অনেকের সাথে আলাপকালে তারা বলেন, শুধু নবীগঞ্জ বাজারে নয়, আশপাশের বিভিন্ন বাজারে কলমী শাক, লতা, কচু, শাপলা ফুল এসব বিক্রি করতে তাকে দেখা যায়। তবে সে কোনো স্কুলে পড়ে কি না তা তারা বলতে পারেননি।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed