হবিগঞ্জে বন্যায় ১ হাজার হেক্টর জমির ফসল নষ্ট
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যায় হবিগঞ্জ জেলার প্রায় ১ হাজার হেক্টর জমির আউশ ধান ও শাকসবজি বিনষ্ট হয়েছে।অপরদিকে ৪০০ খামারের মাছ ভেসে গেছে।
রোববার জেলা কৃষি পুনর্বাসন অধিদপ্তর সূত্র জানায়, জেলার ৯টি উপজেলার মোট ৭৮৪ হেক্টর আউশ ও ১৬৬ হেক্টর শাকসবজি খেত বন্যার পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বানিয়াচং, নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায়।
বানিয়াচং উপজেলায় ২৬০ হেক্টর, চুনারুঘাটে ২১০ ও নবীগঞ্জে ১৩০ হেক্টর আউশ ধান বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুল রহমান মজুমদার জানান, ৩০০-৪০০ খামারের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনো সঠিক হিসেব নির্ণয় করা হয়নি।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্র জানায়, বন্যার পানি ক্রমান্বয়ে কমছে। কুশিয়ারা নদীর শেরপুর ও বানিয়াচং পয়েন্টে কয়েক সেন্টিমিটার কমেছে। তবে আজমিরীগঞ্জ উপজেলার কালনী কুশিয়ারা অপরিবর্তিত রয়েছে। এপর্যন্ত জেলায় ৫১০ টন চাউল ২৩০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed