বাহুবলে ব্যবসায়ীর রক্তমাখা মরদেহ উদ্ধার
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩৫) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর রক্তমাখা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বসত ঘরে মাসুক মিয়ার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
মৃত ব্যবসায়ী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাসুক মিয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় বসত ঘরের পিছনের বারান্দায় উপুর হয়ে পড়ে ছিল মাসুক মিয়া। তার ঘাড়ে ও হাটুতে রক্তের দাগ রয়েছে। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। হত্যা নাকি অন্যকিছু এখনই বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Related News
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় একRead More



Comments are Closed