বড়লেখায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় বন্যার পানিতে ডুবে আয়শা বেগম (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাগাডহর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আয়শা ওই গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে। সে স্থানীয় গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের ঢলে বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্রী আয়শা বেগম বাড়ির পাশে বন্যার পানি দেখতে ঘর থেকে বেরিয়ে যায়। একপর্যায়ে বন্যার পানিতে ডুবে সে মারা যায়। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। অনুমতি পাওয়ায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed