মাধবপুরে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই আব্দুল মজিদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুন) ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের হাজি মোস্তফা আলীর ছেলে। তিনি শাহপুর এলাকায় অবস্থিত স্টার ফোরসিলিং সিরামিকস কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়- ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ে সিলেটগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদ মারা যান।
খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed