সিলেটের নীলাদ্রি রেস্ট হাউজ থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে ছয়জন নারী-পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশের দাবি, অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকায় শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরীর লালদীঘিরপাড়স্থ নীলাদ্রি রেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দেলোয়ার হোসেন (২৮), মনির হোসেন (৩৮), ইমরান মোল্লা (২৬), অপু দাস (২৫), পপি আক্তার (২০) ও রিয়া বেগম (২৭)।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন (২০১২) আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed