কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পৃথীমপাশা রাজার দীঘিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের আত্তর মিয়ার মেয়ে নাবিলা আক্তার (৬) ও মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা বেগম (৪)।
জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে রাজার দীঘির পারে তারা খেলা করছিলো। হঠাৎ একজন পানিতে পড়ে গেলে অপর জন তাকে তোলার জন্য নেমে গেলে দুই শিশু দীঘির গভীরে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি শুরু করলে দীঘির পাশে তাদের জুতা দেখতে পান। এরপর তারা পানিতে নেমে খোঁজ করলে শিশু দুটির লাশ তারা দীঘি থেকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন।
এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed