হবিগঞ্জে ৬ ট্রাকবোঝাই ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৬
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে ৬ ট্রাকবোঝাই ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা নামকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভারতীয় চিনি নিয়ে কয়েকটি ট্রাক চোরাচালানের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে- বৃহস্পতিবার রাতে এমনই এক গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানাধীন তিতারকোনা নামকস্থানে চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ৮টার দিকে চেকপোস্টে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৬ ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
এরআগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকার উমাইরগাঁও-এর রাস্তায় ভাদেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চোরাই চিনিভর্তি ১৪টি ট্রাক জব্দ করে জালালাবাদ থানা পুলিশ। এসব ট্রাক থেকে ২,১১৪ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬৯ লাখ ১২ হাজার টাকা। এসময় একটি মোটরসাইল (সিলেট মেট্রো-ল-১২-২৭৪৯) ও একটি প্রাইভেট কার (সিলেট-গ-১১-০৮৯৫) ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed