শান্তিগঞ্জ উপজেলার চেয়ারম্যান হলেন সাদাত মান্নান অভি
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী সাদাত মান্নান অভি, ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী মোশারাফ হোসেন জাকির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী মোছাঃ রফিকা মহির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৫ জুন) রাতে শান্তিগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করেন।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান পুত্র, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি আনারস প্রতীক নিয়ে ৪০ হাজার ৯ শত ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুনামগঞ্জ সদর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম মোটর সাইকেল প্রতিকে ১৯ হাজার ২ শত ৫৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মোশারফ হোসেন জাকির মাইক প্রতীকে ৩৪ হাজার ৩ ভোট পেয়ে সেবরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুকনুজ্জামান চশমা প্রতীকে ২০ হাজার ৬৯ ভোট পেয়ে পরাজিত হন।
শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে মোছাঃ রফিকা মহির ফুটবল প্রতীকে ২৩ হাজার ৪ শত ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ নাজমা বেগম প্রজাপতি প্রতীকে ১৪ হাজার ৪ শত ৮৮ ভোট পেয়ে পরাজিত হন।
শান্তিগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে ১৫৬৩টি গ্রাম রয়েছে। মোট ভোটার ১ লাখ ৪৫ হাজার ৭৯৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ২৮৫ জন, মহিলা ভোটার ৭১ হাজার ৫১০ জন ও হিজড়া ভোটার ২ জন। মোট ভোট পড়েছে ৪৫.০১ % ।
Related News
সুনামগঞ্জে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে তন্নি দাস (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করাRead More
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More



Comments are Closed