কানাইঘাট উপজেলার চেয়ারম্যান পদে পলাশ বিজয়ী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন মোস্তাক আহমদ পলাশ। জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলাশ মোটরসাইকেল প্রতীকে ৩৫ হাজার ৩০২টি ভোট পেয়ে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার (ঘোড়া) পেয়েছেন ২৯ হাজার ৭৬৫টি ভোট।
বুধবার (৫ জুন) সন্ধায় কেন্দ্রগুলোর এজেন্টসহ বিভিন্ন সূত্রে এ ফলাফল জানা গেছে। এরআগে দিনভর এই উপজেলায় ভোটগ্রহণ হয়।
পলাশ ও বাহার ছাড়া কানাইঘাটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই আবুল মনসুর চৌধুরী (হেলিকপ্টার), ব্যবসায়ী বেলাল আহমদ (দোয়াত কলম), সাবেক ছাত্রনেতা খায়ের উদ্দিন চৌধুরী (টেলিফোন), খায়রুল আমিন (আনারস) ও এনামুল হক (কাপ পিরিচ)।
এদিকে, কানাইঘাটে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে হাফিজ মাওলানা আলতাফ হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটার ছিলেন। বন্যার মধ্যেই এ উপজেলায় ভোট হয়।
Related News
জৈন্তাপুরে বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More



Comments are Closed