শ্রীমঙ্গলে অস্ত্র ও মাদকসহ ব্রিটিশ নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মাদকবিরোধী অভিযান চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান এলাকা থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদকসহ আলী হোসেন ওরফে দেলোয়ার (৩২) নামে এক ব্রিটিশ নাগরিককে আটক করেছে র্যাব।
সোমবার (২৭ মে) দুপুরে র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান এলাকায় দেলোয়ার হোসেন তার সহযোগীদের নিয়ে মাদক সেবন করছেন। এমন খবরে র্যাব-৯ শ্রীমঙ্গলের একটি দল তাৎক্ষণিকভাবে জাগছড়া চা এলাকার পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি, প্রায় ৪৪০০ পিস ইয়াবা এবং তিন বোতল মদসহ আটক করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
দেলোয়ার হোসেনের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকায়।তবে জাগছড়া চা বাগানের ভেতরে কার বাড়ি, কীভাবে অবস্থান করলো সেসব বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি র্যাব।
র্যাব জানায় তিনি মাদক সেবনকারী এবং মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তার প্রকৃত নাম দেলোয়ার হোসেন। তিনি বৃটিশ নাগরিক বলে ধারণা করা যায়। তিনি আলী হোসেন নাম ধারণ করে আত্মগোপনে দীর্ঘদিন সিলেটে বসবাস করছেন। তবে র্যাবের তরফ থেকে এসকল তথ্যের ব্যাপারে অধিকতর তদন্ত করা হবে। তিনি বাংলাদেশে অবস্থানকালে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন বলে ধারণা করা যায়। আলোচিত দেলোয়ার মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য।
আটক আলী হোসেন ওরফে দেলোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র্যাব-৯ পরিচালক উইং কমান্ডার মো.মোমিনুল হক ও শ্রীমঙ্গল র্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজসহ প্রমুখ।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed