কমলগঞ্জে মণিপুরি কমিউনিটি বেইজড ট্যুরিজম সম্প্রসারণ নিয়ে মতবিনিময়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি কমিউনিটি বেইজড ট্যুরিজম পরির্দশন এবং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা গত শনিবার (২৫ মে) বিকাল ৪টায় ভানুবিল মাঝেরগাঁও কমিউনিটি বেইজড ট্যুরিজম এর হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে ও কবি হামোম সানাতন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ। অনুষ্ঠানে ভানুবিল মাঝেরগাঁও কমিউনিটি বেইজড ট্যুরিজম এর সভাপতি নিরঞ্জন সিংহসহ উপকারভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা কমিউনিটি বেইজড ট্যুরিজমের ঘর পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed