কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফোর্সের সহযোগিতায় সোমবার (২০ মে) কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সীবাজারে অবস্থিত মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা, মমতা কনফেকশনারীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed