নবীগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী হ্যাপী বেগম (২২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালকসহ আরো ৫ আহত যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জ-আউশকান্দি-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাঁক ইউনিয়নের জিয়াপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হ্যাপী বেগম জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের ফটিক মিয়ার কন্যা। নিহত হ্যাপীর ছোট ভাই সেজেল মিয়ার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উল্লেখিত সড়কে সৈদপুর থেকে ইনাতগঞ্জ গামী একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ ১২-৩৫১৩) ও ইনাতগঞ্জ থেকে শেরপুরগামী একটি বাস (মৌলভীবাজার-থ ১২-৩৫১৩) মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দূমড়ে মুছড়ে ভেঙে চুরমার হয়ে যায়। এতে সিএনজি যাত্রী হ্যাপী বেগম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজির চালকসহ আরো পাঁচজন যাত্রী আহত হন।
নিহত হ্যাপী শ্রীমঙ্গলের মির্জাপুর গ্রামের সঞ্জব আলীর স্ত্রী। তিনি সিএনজি যোগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ী আসছিলেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে পুলিশ।
এ ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ ও নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত হ্যাপীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed