সাংবাদিক রেনু ও ছড়াকার জুয়েলের পিতা আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক আব্দুর রশিদ রেনু ও ছড়াকার বশির আহমদ জুয়েলের পিতা হাজী মো: আব্দুল হান্নান (৮৪) আর নেই (ইন্নালিল্লাহি—-রাজিউন)।
শুক্রবার (১৭ মে) রাত ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর মরহুমের লাশ তাঁতীপাড়াস্থ বাসায় নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি ৫ ছেলে এক মেয়ের জনক ছিলেন। এরমধ্যে দুই পুত্র সাংবাদিক আব্দুর রশিদ রেনু ও ছড়াকার বশির আহমদ জুয়েল বর্তমানে সপরিবারে কানাডা প্রবাসী।
শনিবার (১৮ মে) বাদ যোহর নয়াসড়ক মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মরহুমের লাশ হযরত মানিকপীর (রহ:) গোরস্থানে দাফন করা হবে।
মরহুম আব্দুল হান্নান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের প্রাক্তন জনপ্রতিনিধি ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ ও দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার আজমল খান ও ফটো সাংবাদিক মামুন হাসান।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed