Main Menu

আপনজন ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে আপনজন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৩ শতাতিক রোগীর চক্ষু পরীক্ষা ও ৫০ জনের ছানি অপারেশন করা হয়েছে।

১ মার্চ শুক্রবার দিনব্যাপী সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজসেবী শালিস ব্যাক্তিত্ব আসমান উল্লা এর সভাপতিত্বে এবং সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রঙ্গলাল দাশ, সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজানুল হক, বর্তমান মেম্বার সেলিম মিয়া, সাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া, সমাজসেবী শহীদ মিয়া, সাবেক মেম্বার আব্দুল মন্নান, সাবেক মেম্বার মোঃ সাইফুর রহমান, আপনজন ফাউন্ডেশনের সাধরণ সম্পাদক আলমগীর হোসেন, উপদেস্টা জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed