কমলগঞ্জে শিকারের সরঞ্জামসহ ৩৮টি মুনিয়া পাখি উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শিকারীর কবল থেকে পাখি শিকারের সরঞ্জামসহ মুনিয়া পাখি উদ্ধার করে বন বিভাগ।
রাজকান্দি রেঞ্জের আদমপুর বিট কর্মকর্তা ইকবাল হোসেন জানান, গত রোববার সকাল ৯টায় গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল এলাকা থেকে পাখি ধরার সরঞ্জাম জালসহ ৩৮টি মুনিয়া পাখি উদ্ধার করি। এর মধ্যে ২৯টি পাখিই জবাই করা এবং ৮টি পাখি জীবিত ছিল।
বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারী জাল ও পাখি রেখে পালিয়ে যায়। পরে পাখি শিকারের সরঞ্জাম জাল পুড়িয়ে আদমপুর বিট অফিস সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে পাখি গুলো অবমুক্ত করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed