কমলগঞ্জে দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বৈরী আবহাওয়া উপেক্ষা করে মৌলভীবাজারের কমলগঞ্জে পিঠা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রিজুওয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।
পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য শাহীন আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সাজিদুর রহমান সাজু।
আবহমান বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্য গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে ২১টি স্টল বসে এ পিঠা উৎসবে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed