কমলগঞ্জে নাইট মিনি ক্রিকেট লীগের ফাইনাল সম্পন্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নাইট মিনি ক্রিকেট লীগের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ বুধবার রাত সাড়ে ১০টায় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন পতনঊষার এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক শওকত আলীর সভাপতিত্বে ও ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি মাহিদুল ইসলামের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, সমাজ সেবক মহসিন আহমদ কয়েস, স্বপন চৌধুরী, সাইফুর রহমান ফরহাদ, রুহিন উদ্দিন চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিদ আলী, তুহেল আহমদ, সাকিব খান, ফাহিম আহমদ প্রমুখ।
ফাইনাল খেলায় এস এন এস একাদশকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চেয়ারম্যান একাদশ।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed