কমলগঞ্জে চা বাগানের মন্দিরের তালা ভেঙ্গে অলংকারাদি চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর দেওছড়া চা বাগানের কালিমন্দিরের তালা ভেঙ্গে প্রতিমা ভাঙচুর ও অলংকারাদি চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিমন্দিরের পুরোহিত শ্রীকান্ত পন্ডিত বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দেওছড়া চা বাগানের শ্রমিকরা জানান, শনিবার সকালে চা বাগানের কালিমন্দিরের বাহির থেকে তালা ভাঙ্গা দেখতে পাওয়া যায় এবং বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন দেখা যায়। পরে মন্দিরের ভেতরে গিয়ে দেখা যায় মন্দিরের ভেতরে স্থাপিত প্রতিমা ভাঙচুর করে চোর চক্র ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এছাড়া বিভিন্ন অলংকারসহ শিবের ত্রিশুল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। সবমিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও পুলিশের স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, চা বাগানের মন্দিরের মধ্যে থেকে দুইটি ইমিটেশনের গয়না চুরি হয়েছে। এবিষয়ে তদন্ত পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed