Main Menu

হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে। এছাড়া রংপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোছা. জিলুফা সুলতানাকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর সোমবার দেবী চন্দকে প্রত্যাহার করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

দেবী চন্দকে প্রত্যাহারের পাশাপাশি উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের ব্যবস্থা করতে বলা হয় চিঠিতে।

Share





Related News

Comments are Closed