কক্সবাজারে দুর্ঘটনায় পিকনিকের বাস, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়ার হারবাং এলাকার মোস্তাক আহমদের ছেলে রিদোয়ান, সামাজিকপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে বক্কর, একই এলাকার বাদশা মিয়ার ছেলে জয়নাল ও বত্তাতলী এলাকার মোজাফ্ফরের ছেলে মহিউদ্দিন। তারা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, গাজীপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পিকনিক বাস ও চকরিয়া থেকে চট্টগ্রামগামী লেগুনার মধ্যে হারবাং কলাবাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়।
ওসি জানান, ঘটনাস্থলেই লেগুনার ৪ জন যাত্রী নিহত হয়েছেন। আহত ৪ যাত্রীকে উদ্ধার করে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার পরপরই পিকনিক বাসের চালক পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পিকনিক বাস ও লেগুনাটি জব্দ করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed