ছাতকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বক্তব্য রাখায় বিএনপি নেতাকে বহিষ্কার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখায় নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দলটি। তিনি ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল স্বাক্ষরিত বিবৃতিতে তাকে বহিষ্কার করা হয়।
এতে বলা হয়, নজরুল ইসলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ডামি তামাশার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সভায় সভাপতিত্ব ও বক্তব্য রেখেছেন গত ২৪ ডিসেম্বর।
তাকে ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। স্থায়ী বহিষ্কারের জন্য জেলা বিএনপির সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed