Main Menu

কামরান ও কিবরিয়ার মুক্তি দাবি সিলেট স্বেচ্ছাসেবক দলের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরান আহমদ ও সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন গ্রেফতার ও নির্যাতন করে চলমান আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বন্ধ করা যাবেনা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন গ্রেফতার ও জুলুমের মাত্রা যত বৃদ্ধি পাবে পতন ততই তরান্বিত হবে।

Share





Related News

Comments are Closed