সিলেটের হুমায়ুন রশীদ চত্বরে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুর রশিদ চৌধুরী (৪৫) ও তাঁর ছেলে তালহা বিন তৌহিদ চৌধুরী (১৬)। এছাড়া, এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালক গুরুতরভাবে আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।
তিনি জানান, তাদের বহনকারী অটোরিকশাটি শহরের দিকে আসছিল এবং ঘাতক ট্রাকটি আসছিল বিপরীত দিক থেকে। অটোরিকশাটি হুমায়ূন রশীদ চত্ত্বর পার হয়ে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে আসলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে দুর্ঘটনার শিকার হন তারা।
দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তবে, হাসপাতালে পৌছার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed