রাজশাহীর সীমান্তে দুই যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর হনুমন্তনগর এলাকার এক খাড়ি (নালা) থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার চরকানাপাড়া এলাকার বাসিন্দা মো. সুকুরদির ছেলে কাউসার আলী (১৮) ও আতিকুল আলমের ছেলে মোশাররফ মুসা (১৯)। তারা কৃষিকাজ করতেন।
চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা ঢাকা পোস্টকে জানান, উপজেলার প্রেমতলী এলাকায় একটি খাড়িতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে তার ধারণা তারা মাছ শিকারে গিয়েছিল।
এ বিষয়ে গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ধারণা করা হচ্ছে সাত থেকে আটজন কাজের সন্ধানে ভারতের চেন্নাই যাচ্ছিল। এর মধ্যে ৫ থেকে ৬ জন ফেরত আসেন। এই দুইজনকে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে তারা হয়ত পানিতে পড়ে যায়।
তিনি আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed