দোয়ারায় ১২০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১২০ বোতল ভারতীয় মদসহ সুন্দর আলী (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে মাদক কারবারি সুন্দর আলীর শয়নকক্ষে অভিযান চালিয়ে খাটের নিচে রক্ষিত ৯৬ বোতল অফিসার চয়েস ও ২৪ বোতল এসি ব্ল্যাক মদসহ তাকে আটক করা হয়। সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন দোয়ারাবাজার থানার এসআই আসলাম।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed