Main Menu

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের শীতবস্ত্র ও খাবার বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর দেশজুড়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় গত শুক্রবার (১৫ ডিসেম্বর) বাবৌযুপ সিলেট এর আয়োজনে শ্রীমঙ্গলের চাতলাপুর চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাবৌযুপ সিলেটের সভাপতি লিটন বড়ুয়া এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবৌযুপ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু।

বিশেষ অতিথি ছিলেন বাবৌযুপ জাতীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার (সাবেক মহাসচিব) অধ্যাপক সরোজ বড়ুয়া। উদ্বোধক ছিলেন সিলেটস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ও বাবৌযুপ সিলেট এর উপদেষ্টা বিপ্লব বড়ুয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিন্ময় বড়ুয়া রিন্টু, সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত মহানাম ভিক্ষু এবং আনন্দ শ্রমণ, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সদস্য টুম্পা বড়ুয়া, শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা, চাতলাপুর চা বাগান পক্ষে উপস্থিত ছিলেন বাদল বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed