Main Menu

একদিন পেছাল বিএনপির হরতাল

বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, যার সম্মানার্থে সোমবারের হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পালন করবে বিএনপি।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কুয়েতের আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রিজভী বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন, কুয়েতের আমিরের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপির সোমবারের (১৮ ডিসেম্বর) ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করছি। এর পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

এর আগে, শনিবার সন্ধ্যায় ১৮ ডিসেম্বর সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এরআগে, শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে আগামী ১৮ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি। সর্বশেষ গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

 

Share





Related News

Comments are Closed