হবিগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর চারজন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চানভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) ও হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।
পুলিশ ও স্থানীয় বলছে, শায়েস্তাগঞ্জ থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক চুনারুঘাট শহরের দিকে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা স্টেডফাস্ট নামক একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামান্না আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে আসলে তানিম মিয়া ও সুফিয়া খাতুনের মৃত্যু হয়। অন্যান্য আহতদের একজন নিজবা বেগম (৪০) নামে এক নারী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার বলেন, দুপুর ১টায় শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট কাভার্ডভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতের হবিগঞ্জ ও চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed