হবিগঞ্জে নাশকতার মামলায় ৩ যুবদলকর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে রাজনৈতিক নাশকতার মামলায় তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার সদরঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার কুর্শি ইউনিয়নের ঘোলডুবা গ্রামের আব্দুন নূরের ছেলে আব্দুর রকিব (৪২), বাউসা ইউনিয়নের ধুলচাতল গ্রামের তাজুদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২) ও মৃত নূর ইসলামের ছেলে তাহির মিয়া (২৫)।
তিন আসামির মধ্যে আব্দুর রকিব উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং জুনেদ মিয়া ও তাহির মিয়া বাউসা ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানা গেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, গত ৮ নভেম্বর রাত ১০টায় নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের ওপর গাড়ির টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।
পুলিশ সেখান থেকে চারটি পেট্রোল বোমা জব্দ করে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed