মাহবুবুল হক ও আফছর খানসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের মুক্তি দাবি জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু আহমদ আনসারী সহ সিনিয়র নেতৃবৃন্দ।
বুধবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু আহমদ আনসারী ক্ষোভ প্রকাশ করে বলেন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতন করে চলমান গনতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবেনা এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন ঠেকানো যাবেনা।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সকল রাজবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed