Main Menu

সিসিকের হোল্ডিং ট্যাক্সে ১৫ শতাংশ ছাড়, ট্রেড লাইসেন্স নবায়নে সারচার্জ মওকুফ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের জন্য হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। কর আদায় শাখা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি কর্পোরেশন এলাকার যেসব বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের করদাতারা এখনো বকেয়া ও হালসনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননি এবং ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তারা বিশেষ এই সুযোগের আওতায় আসবেন।

এতে বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধে ১৫ শতাংশ ছাড় এবং ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে আরোপিত সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে। এই সুবিধা ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

Manual8 Ad Code

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে এই সুযোগ গ্রহণ করে হোল্ডিং ট্যাক্স পরিশোধ ও লাইসেন্স নবায়নের জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধির স্বার্থে বিষয়টি অত্যন্ত জরুরি।

এদিকে, বিজ্ঞপ্তিটি ব্যাপকভাবে প্রচারের জন্য ওয়ার্ড পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ এবং মাইকিংয়ের মাধ্যমেও প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে নাগরিকদের সময়মতো কর পরিশোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code