সিলেটে অবৈধ ভাবে ভারত প্রবেশকালে দালাল চক্রের সদস্যসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন এফডিএমএন সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দালাল চক্রের এক সদস্যকেও আটক করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল ) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালায় বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। ব্যাটালিয়নের অধীন ডোনা ও আটগ্রাম বিওপি’র টহল দল সীমান্তবর্তী কাচারীপাড়া ও পূর্ব কারাবাল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ডোনা বিওপি’র অভিযানে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের এফডিএমএন সদস্য মো. আলী হোসাইন (৩৫) অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক হন। এ ঘটনায় দালাল চক্রের সদস্য রুমেল আহমেদ (২৩) কে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অন্যদিকে আটগ্রাম বিওপি’র পৃথক অভিযানে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নড়াইল জেলার মো. রুবেল শেখ (৩৩) এবং যশোর জেলার মোছা. শাহানাজ (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
১৯ বিজিবি সূত্রে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা জোরদার করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed